বাংলা হেলথ » বিষয়বস্তু » শরীরচর্চা » মুদ্রা

মুদ্রা

মুদ্রা (Mudra): ‘মুদ্রা’ শব্দের অর্থ আনন্দ বা ছাপ। যে ক্রিয়া অভ্যাসে দেহ-মনের পরিপূর্ণ আনন্দ লাভের পাশাপাশি অশেষ কল্যাণ সাধিত হয়, তাই মুদ্রা (Mudra)। অর্থাৎ সেই সব ক্রিয়ার নামই মুদ্রা যা অভ্যাসে দেহ-মনের উপর এমন ছাপ পড়ে যাতে অটুট স্বাস্থ্যে দেহ-মনের উন্নতি লাভের পথ সুগম হয়। বহিঃদৃষ্টিতে মুদ্রা আসনের অনুরূপ হলেও প্রয়োগ-প্রক্রিয়া ও প্রভাবের স্বাতন্ত্র্য বিবেচনায় [...]

যোগমুদ্রা

যোগমুদ্রা (Yogamudra): এই মুদ্রা অভ্যাসে দেহ রোগমুক্ত হয়ে যোগসাধনের উপযুক্ত হয় বলে এর নাম যোগমুদ্রা (Yogamudra)। পদ্ধতি: প্রথমে পদ্মাসনে বসুন। হাতের তালু চিৎ করে দু’হাত কোলে নাভির উপর রাখুন। এবার দম ছাড়তে ছাড়তে কোমর থেকে দেহের উপরের অংশ সামনে নুইয়ে কপাল মাটিতে ঠেকান। খেয়াল রাখতে হবে পাছা যেন মাটি থেকে উঠে না যায়। যারা খুব [...]

৬৭১ বার পঠিত মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

বিপরীতকরণী মুদ্রা

বিপরীতকরণী মুদ্রা (Viparita Karani Mudra): এই মুদ্রা অভ্যাসে দেহের কয়েকটি স্থানকে বিপরীত অবস্থানে নিয়ে দেহ-মনের উন্নতিলাভে প্রয়োগ করা হয় বলে এর নাম বিপরীতকরণী মুদ্রা (Viparita Karani Mudra)। মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা ও নমনীয়তা কম থাকলে বা নষ্ট হয়ে গেলে নতুন অভ্যাসকারীদের পক্ষে যোগব্যায়ামের সর্বাঙ্গাসন অভ্যাস করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় প্রথম কিছুদিন বিপরীতকরণী মুদ্রা অভ্যাস করলে [...]

২,০৬৯ বার পঠিত ১৩টি মন্তব্য » বাকিটুকু পড়ুন

উড্ডীয়ান মুদ্রা

উড্ডীয়ান মুদ্রা (Uddiyana Mudra): দম সম্পূর্ণ ছেড়ে বুকের পাঁজর ও ডায়াফ্রাম উপরদিকে তুলে ধরে এবং পেটের পেশী ভিতরের দিকে টেনে নিলে পেটের মধ্যে যে গর্ত হয়, তাকে উড্ডীয়ান বলে। এজন্যই মুদ্রাটির নাম উড্ডীয়ান মুদ্রা (Uddiyana Mudra)। মুদ্রাটি বসে এবং দাঁড়িয়ে দু’ভাবে করা যায়। পদ্ধতি: প্রথমে পদ্মাসনে বা সহজ আসনে বসুন। এবার দু’হাত দিয়ে দু’হাঁটু মাটির [...]

৮৮৭ বার পঠিত মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

নৌলী মুদ্রা

নৌলী মুদ্রা (Nauli Mudra): উড্ডীয়ান মুদ্রা ভালোভাবে রপ্ত করতে না পারলে মৌলী (Nauli Mudra) করা সম্ভব হয় না। মূলত উড্ডীয়ানই নৌলীর ভিত্তি। দাঁড়িয়ে নৌলী চর্চা অপেক্ষাকৃত সহজ। পদ্ধতি: প্রথমে উড্ডীয়ান ভঙ্গিমায় দাঁড়ান। অর্থাৎ পা দুটো প্রায় দেড় ফুট ফাঁক করে দাঁড়িয়ে একটু সামনের দিকে ঝুঁকে হাঁটু সামান্য ভেঙে হাত দুটো উরুর উপর রাখুন। এবার হাঁটু [...]

৮৭৯ বার পঠিত মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

মূলবন্ধ মুদ্রা

মূলবন্ধ মুদ্রা (Mulabandha Mudra): মূল শব্দের অর্থ আদি বা উৎপত্তিস্থল। আমাদের স্নায়ুরজ্জুর প্রধান ধারক হিসেবে মেরুদণ্ড মস্তিষ্কের নিম্নাংশ থেকে বের হয়ে গুহ্যদেশে এসে শেষ হয়েছে। নাভিপ্রদেশে কতকগুলো অতি প্রয়োজনীয় গ্রন্থি ও স্নায়ুতন্ত্র আছে। এই গ্রন্থি ও স্নায়ুতন্ত্রগুলো মলমূত্রত্যাগ, সন্তান প্রসব প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজে প্রত্যক্ষভাবে জড়িত। এই গ্রন্থিগুলোর মধ্যে কিডনী (Kidney), পুরুষ দেহের টেস্টিস (Testes), প্রস্ট্রেট [...]

৯৫২ বার পঠিত মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

মহামুদ্রা

মহামুদ্রা (Mahamudra): যোগ-শাস্ত্রকারদের মতে, এই মুদ্রা অভ্যাসে বার্ধক্যকে দূরে সরিয়ে এবং বিবিধ রোগ আরোগ্য করে মহাশক্তি লাভ করা যায়। তাই এ মুদ্রার নাম মহামুদ্রা (Mahamudra)। মুদ্রাটি প্রায় জানুশিরাসনের মত। তবে মহামুদ্রায় কপাল হাঁটুতে রাখতে হয় না, চিবুকটি বুক ও কণ্ঠনালীর সংযোগস্থলে লাগাতে হয়। পদ্ধতি: সামনের দিকে পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। এবার ডান পায়ের হাঁটু [...]

৯৪১ বার পঠিত মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

মহাবন্ধ মুদ্রা

মহাবন্ধ মুদ্রা (Mahabandha Mudra): যোগ-শাস্ত্রকারদের মতে, এই মুদ্রা অভ্যাসে জীবনীশক্তির প্রধান উৎস শুক্রধাতুর অপচয় বন্ধ করে বলে এই মুদ্রার নাম মহাবন্ধ মুদ্রা (Mahabandha Mudra)। পদ্ধতি: পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। এবার হাঁটু ভেঙে বাঁ পায়ের গোড়ালি যোনীমণ্ডলে (লিঙ্গ ও গুহ্যের মধ্যবর্তী স্থান) এবং ডান পা বাম জানুর উপরে এমনভাবে রাখুন যেন পায়ের গোড়ালি ঠিক নাভিদেশে [...]

২,৫৯৩ বার পঠিত ৯টি মন্তব্য » বাকিটুকু পড়ুন

অশ্বিনী মুদ্রা

অশ্বিনী মুদ্রা (Aswini Mudra): গরু, ছাগল, কুকুর, বিড়াল প্রভৃতি জীব মলত্যাগ করে মলদ্বার বার বার সঙ্কুচিত ও প্রসারিত করে থাকে। এই প্রক্রিয়াটির নামই অশ্বিনী মুদ্রা (Aswini Mudra)। পদ্ধতি: বজ্রাসন, গোমুখাসন, বিপরীতকরণী মুদ্রা বা যে কোন ধ্যানাসন অবস্থায় শ্বাস নিতে নিতে গুহ্যদ্বার সঙ্কুচিত করুন আর শ্বাস ছাড়তে ছাড়তে আকুঞ্চন শিথিল করে দিন। সহজভাবে এই সঙ্কোচন করার [...]

১,২১৯ বার পঠিত মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন

শক্তিচালনী মুদ্রা

শক্তি-চালনী মুদ্রা (Shakti-Chalani Mudra): যোগ-শাস্ত্রকারীদের মতে, আমাদের শরীরের জননেন্দ্রিয় ও গুহ্যদেশের মাঝখানে অবস্থিত কুন্দস্থান থেকে ইড়া, পিঙ্গলা, সুষুম্না, কুহূ, শঙ্খিনী প্রভৃতি প্রধান নাড়ীগুলোর উৎপত্তি হয়েছে। মূলাধারচক্রের এই কুন্দস্থানেই কুলকুণ্ডলিনী নিদ্রিত সাপের আকারে বিরাজ করছে। যোগশাস্ত্রকারীরা এই কুণ্ডলিনীকে শক্তির আধার বলেছেন। যে মুদ্রা অভ্যাসে কুণ্ডলিনীকে জাগরিত করে উর্ধ্বে চালনা করা যায় তাকে বলা হয় শক্তি-চালনী মুদ্রা [...]

৬৩৮ বার পঠিত মন্তব্য করুন » বাকিটুকু পড়ুন