বাংলা হেলথ » শরীরচর্চা » ওয়েট ট্রেইনিং » ফিটনেস মাপার তিনটি ব্যায়াম

ফিটনেস মাপার তিনটি ব্যায়াম

১৫,৬৪৭ বার পঠিত ৫১টি মন্তব্য

আপনার অনেক জায়গা ফিটনেস নিয়ে কথা বলেছি। বিভিন্ন কারণে অনেককে উপদেশ দেয়া হয়েছে শারীরিক ফিটনেস বাড়াতে। কিন্তু কিভাবে বুঝবেন আপনার বর্তমান ফিটনেস কোন পর্যায়ে আছে এবং কোন ব্যায়াম কতটুকু পারলে ফিটনেস কোন পর্যায়ে পড়বে, সেটা বলা হয় নাই। এই পোস্টে তিনটি ব্যায়ামের উল্লেখ করা হলো।

এই পোস্টটা পড়ার পর নিজেরাই নিজেদের ফিটনেস পরীক্ষা করে নিতে পারবেন।
তাহলে শুরু করা যাক-

উপায় #১:

ফিটনেস শুরু হয় শরীরের মধ্যাংশ থেকে অর্থাৎ পেটের অবস্থার উপর। আর এটা পরিমাপের উপায় হলো পেটের ব্যায়াম “প্লাঙ্ক”।
টান হয়ে শুয়ে পায়ের আঙুল এবং হাত ও কনুইয়ের উপর ভর দিয়ে বেসিক প্লাঙ্ক দিতে হয়। ছবিটা দেখে নিন।

ফলাফল:
বেসিক প্লাঙ্ক ৬০ সেকেণ্ডের কম থাকতে পারলে -> ফিটনেস এভারেজের নিচে
৬০ সেকেণ্ড থাকতে পারলে -> এভারেজ ফিটনেস
পা একটা টেবিলের উপর তুলে দিয়ে ৬০ সেকেণ্ড থাকতে পারলে -> ফিটনেস এভারেজের উপরে
কনুই ভাজ না করে হাত টান করে ৬০ সেকেণ্ডের মত থাকতে পারলে -> শরীর পুরো ফিট

উপায়#২

বুকডন। বুকডনের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। এর পজিশন এবং মুভমেন্ট খুব সহজ বলে এটা বুকের পেশি বাড়াতে খুব জনপ্রিয় একটা ব্যায়াম।
টান হয়ে শুয়ে পায়ের আঙুল ও হাতের তালুর উপর ভর দিয়ে অবস্থান নিতে হবে। তারপর কনুই ভাজ করে বুক ফ্লোরের এক ইঞ্চি উপরে পর্যন্ত নিয়ে গিয়ে এক সেকেণ্ড বিরতি দিয়ে আবার পূর্বাবস্থায় ফিরে আসতে হবে। এতে একটি বুকডন গননা করা হবে।
অনেকে কোমর আঁকাবাঁকা করে বুকডন দেন, সেটার কোন দরকার নেই।

ফলাফল:
একবারে ১৫টির কম বুকডন -> এভারেজের নিচে
১৬ থেকে ২৯টি বুকডন-> এভারেজ
৩০-৪৪টি বুকডন-> এভারেজের উপরে
৪৫টির বেশি বুকডন-> পুরো ফিট

উপায়#৩

হাত, বাহু, পিঠ, কাঁধ সহ শরীরের পুরো উপরের পিছন ভাগের জন্য “চিনআপ” অন্যতম প্রধান ব্যায়াম। ব্যায়ামটা দুইভাবে করা যায়, এক) হাতের তালু নিজের দিকে মুখ করে, ২) হাতের তালু নিজের বিপরীত দিকে মুখ করে। বারে যে কোন একভাবে ঝুলে বুক তুলে বারের সংস্পর্শে আনতে হবে। ওখানে এক সেকেণ্ডের মত বিরতি দিয়ে আবার ধীরে ধীরে শরীর নিচে নামিয়ে আনতে হবে। শরীর তুলে একবার উপরে এবং একবার নিচে নামানোতে একটি পুলআপ হবে।

ফলাফল:
৩টির কম চিনআপ -> এভারেজের নিচে
৩ থেকে ৭টি -> এভারেজ
৮-১০ -> এভারেজের উপরে
১০টির বেশি -> পুরো ফিট

(মেনস্‌ হেলথ ম্যাগাজিন অবলম্বনে)



১৫,৬৪৭ বার পঠিত ৫১টি মন্তব্য

৫১টি মন্তব্য - ফিটনেস মাপার তিনটি ব্যায়াম

  1. সোহান

    যাদের উচ্চ রক্তচাপ ও ডায়বটিস আছে তাদের শরী্র চর্চার নিয়ম কি?

  2. হাসান

    যাদের হাত ভাংগা তাদের জন্য এই ব্যায়াম কতটা কাযর্করী?

    • হাত ভাঙা থাকলে এই ব্যায়ামগুলো ঠিক মতো করা যাবে না। বিশেষ করে চিন-আপ তো নয়ই। এক হাত ভালো থাকলে অন্য দুইটা ব্যায়াম কিন্তু কঠিন হলেও করা যায়।
      কোর ব্যায়ামগুলো একহাতে করা কঠিন। তবে জিমে গিয়ে মেশিন ব্যবহার করে অনেক ব্যায়াম একহাতে করতে পারবেন। বিশেষ করে পায়ের ব্যায়ামগুলো।

  3. shohel khan

    পেশী (muscle) সুগঠিত করার ব্যায়াম ও প্রয়োজনীয় খাদ্যগুলো নিয়ে একটা পোষ্ট অতি শীঘ্রই পাওয়ার অপক্ষায় রইলাম ।

  4. রিয়াজ

    বেশ ভালো লাগলো। চেষ্টা করে দেখবো। তবে মনে হয় অ্যাভারেজের নিচেই আছি।

  5. কামাল

    চিনাআপ পারি ১০ টা
    বুকডন পারি ১০০ টা
    আর প্লাঙ্ক পারি ২ মিনিট

  6. Rahman

    Amar age 21.Ami choto thakta cikon cilam.Amar age jokhon 17 thokon thaka mota hota laglam.Amar mota soria fata dag roacha .Dakta bad laga.Amar ojon 75 kg.5.6″.A dagar jonno ki korbo. Arkta problem amar milk golo voro voro.Ganji porla ocha ocha dakha jai.Ami ki korbo.Please

  7. Rahman

    Corbi komala ki mota sorira fata dag jaba?And bokar jonno ki baum korta hoba.

  8. Roktim-ava

    আমার দাবনা অর্থাত্‍ ঘারের যে অংশে হাত সুরু হয় সেই গুটির ভিতর অনেক সময় প্রচন্ড ব্যাথা হয়।বিশেষ করে যখন হাত উপরের দিকে দি কোন কাজ করি। দয়া করে একটা সমাধান করুন।

  9. rony

    lombba houar jonno ki kono excercise ache? janale upokreto hobo

    • লম্বা হওয়া জিনগত। তবে যখন শরীর বৃদ্ধি হতে থাকে তখন এমন কিছু করা উচিত নয় যাতে বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এসময় সাঁতার একটা ভালো ব্যায়াম হিসাবে কাজ করে। কেননা এতে একই সময় শরীরে সব অংশের ব্যায়াম হয়।

  10. জানতে চা্হি

    পেটের মেদ কমানোর উপায় কি?

    • দৌড়াতে হবে; পেটের ব্যায়াম “ক্রাঞ্চ” দিতে হবে। এতে ফ্যাট কমতে থাকবে।
      বাড়তি মেদ যাতে না জমে, সেজন্য খাবার কণ্ট্রোল করতে হবে। অল্প অল্প করে ঘনঘন (২/৩ ঘন্টা পর পর) খেতে হবে। একবারে পেট ভরে খাওয়া যাবে না।

  11. বাবু

    আমার বয়স ১৯ বছর , উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি , ওজন ৬০ কেজি । আমি রোজ ভোরে ১৫ মিনিটে ৩ কিমি করে দৌড়ায় । আমার কি দৌড়ের পরিমাণ বাড়ানোর প্রয়োজন আছে ?

    • উচ্চতা অনুসারে আপনার ওজন কিছুটা কমে। আপনি না দৌড়িয়ে ওয়েট লিফটিং ব্যায়াম করতে পারেন। খাওয়া-দাওয়াও বাড়াতে হবে। এতে ওজন বাড়বে। ওজন ঠিক হলে তখন মাঝে মাঝে দৌড়িয়ে ফ্যাট কমিয়ে ফেলতে হবে।

  12. ইমতিয়াজ

    স্যার আমার বয়স ২১ , উচ্চতা ৫`৮ , ওজন ৬২ কেজি ।আমি নিয়মিত জিম করি ।প্রশ্ন হল আমি আমার বাইসেপ আরো বাড়াতে চাই ।কারণ আমি মনে করি আমার বাইসেপ চেস্টের তুলনায় ছোট । কিন্তু এটা সম্ভব কিভাবে???
    দয়া করে জানাবেন ।
    উল্লেখ্য আমার চেস্ট ৩৬ ইঞ্চি এবং বাইসেপ ১১ ইঞ্চি ।
    ধন্যবাদ স্যার

  13. বাংলাদেশী বডিবিল্ডার

    স্যার আসসালামু আলাইকুম । আমি নিয়মিত জিম করি ।সমস্যা হল প্রতিদিন আমার যত ক্যালোরি খরচ হচ্ছে নিশ্চয়ই ততটুকুই শরীরে ফেরত দিতে হবে নাকি এরও অধিক???যদি তাই হয় তবে প্রতিদিন ১ঘন্টা ব্যায়াম করলে আমার কত ক্যালোরি খরচ হচ্ছে বা কত ক্যালোরী আমার শরীরের জন্য প্রয়োজন প্রিজ বলবেন কি??উল্লেখ্য দৈনিক ১০ ঘন্টা ঘুম যাওয়ার পর ও আমার চেহারার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ।।প্লিজ দয়া করে বলুন এই অবস্থায় আমার কি করণীয় ।।

  14. Zia

    বয়স অণুসারে উচ্চতা ও ওজন ঠিক কত হওয়া দরকার ও সাভাবিক. আমার বয়স ১৮ (MALE) এখন আমার উচ্চাতা ও ওজন কত হওয়া দরকার?
    PLZ JANABEN

  15. Risan

    amar age 17 ami 16 age theke home ae asob exercise korse. Amar hight 5.6 inchi wight 46 kg. Amar question holo ami asob exercise korle kono problem hobe? Ami push up daily 50 bar kori, chin up 20 bar.

  16. md boday

    sir amar age 19. Amar height 5.8″. Amar weight 60 kg. Sir amar problemta holo amar sorilta amar kasay onak bari money hoi abong ami olpo porisrom ba olpo exercize korlay hapia ohti. Akon amar prosno holo ami ki korlay amar sorilta patla monay hobay abong ami odik porisrom kortay parbo.

  17. mdboday

    sir amar age 19. Amar height 5.8″. Amar weight 60 kg. Sir amar problemta holo amar sorilta amar kasay onak bari money hoi abong ami olpo porisrom ba olpo exercize korlay hapia ohti. Akon amar prosno holo ami ki korlay amar sorilta patla monay hobay abong ami odik porisrom kortay parbo.

  18. simi

    salam niban ,
    amar age32 , amar sorir ar tulonai hat 2ta basi mota ami hat 2ta kivabe komate parbo?

  19. wish

    স্যার, ঘরে বসে ব্যায়াম করার জন্য কোন বই অনুসরন করতে পারি। কারন ভূল ব্যায়াম করতে চাই না। শরীরটাকে ফিট রাখতে চাই। তাই সহজ নির্দেশনা সহকারে এক বা একাধিক কোন ভাল বইয়ের নাম জানা থাকলে লেখকের নাম সহ প্রাপ্তিস্থান উল্লেখ করবেন। আমি সঠিক নির্দেশনা সহকারে বই পড়ে ইনডোর ব্যায়াম করতে চাই। ভাল থাকবেন। ধন্যবাদ

  20. Manhush

    খুবই ভাল একটা পোষ্ট। অনেক দরকারী। যখন প্রথম পোষ্টটা দেখলাম মনে করেছিলাম কোনই ব্যাপার হবেনা এই টেষ্টে উর্ত্তীণ হওয়া। কিন্তু যখন করতে গেলাম তখন দেখে একেবারেই পারছিনা। মন খারাপ হয়ে গেল।

  21. Manhush

    কিন্তু হাল ছাড়লামনা। ধুমপান করতাম। সেটাই ছেরে দিলাম। তারপর আস্তে আস্তে ব্যায়াম শুরু করলাম। এ বি সি ফ্রি হ্যান্ড এক্সাসাইজ ….ওয়েব সাইট থেকে দেখে দেখে নিয়মিত ব্যায়ম করতাম। প্রথমে একবার বুক ডাউন দিতেই কষ্ট হত। তারপর আস্তে আস্তে ৪/৫ করতে পারতাম। আর এখন মোটামুটি ১৫/১৬ বার করতে পারি। চেইন আপ করার ব্যবস্থা করে সেটাও ট্রাই করব।

    অনেক ধন্যবাদ এই রকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পোষ্ট করার জন্য।

  22. Hemel

    Sorry bangla likte parlam na,amar age 21.ami 5.6″amar body 37″ and komor 32″.ami amar body aro barate chai.ete kono problem hobe ke na.r ki vabe korbo?

  23. অনি

    আমার বয়স ২২,মেডিকেল ছাত্রী। উচ্চতা ৫.২ এবং ওজন ৮0। আমি কি করলে ওজন দ্রুত স্বাভাবিক হবে?

  24. রন

    আমার বয়ুস ২০.উচ্চতা ৫-৮”.ওজন ৬৫-৭০.
    আমি ১০-১৫ দিন যাবত জিম করি, কিন্ত এখন ও আমি চিনাআপ,বুকডন দিতে পারচি না কেন।বলবেন কি???

    • ঠিকমতো চিনআপ দিতে হলে অনেকের ২ থেকে ৩ মাস লেগে যেতে পারে। প্রথমদিকে কাউরে সাহায্য করতে যিনি আপনার নিচে ধরে উপরের দিকে ঠেলে দিতে সাহায্য করবেন।
      বুকডন একটা দুইটা করে দেয়ার চেষ্টা করুন। এটা সহজেই পারার কথা।

দয়া করে বাংলা হরফে লিখুন। মন্তব্য করার জন্য Avroঅভ্র ডাউনলোড করে নিন অথবা নীচের যে কোন একটি বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করুন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>